শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জুলাই-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র-জনতা। আর সেই আন্দোলনে সামিল হতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে দাওয়াত দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আপসহীন নেত্রী বেগম জিয়ার কাছে শাহবাগের দাওয়াত পৌঁছে দেওয়ার আকুতি জানান তিনি। ফেসবুকে দেওয়া পোস্টে ইনকিলাব মঞ্চের মুখপাত্র লিখেন, ‘জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আপোষহীন নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই আমরা শাহবাগের দাওয়াত নিয়ে। কাইন্ডলি সংশ্লিষ্ট কেউ হেল্প করুন। উনি আমাদের সার্বভৌম অভিভাবক।’

এর আগে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে হাদি লিখেন, ‘হাজারো শহীদ পরিবার ও আপামর বাংলাদেশের এই দাবিকে বিএনপি অগ্রাহ্য করতে পারবে না। ইনশাআল্লাহ।’ অপর আরেকটি পোস্টে হাদি লিখেছেন, ‘বাংলাদেশের বেগম জিয়া, শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়।’

এদিকে বুধবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শুরু হওয়া এ আন্দোলন এখনো চলমান রয়েছে। শনিবার তিন দফা দাবিতে বিকাল তিনটা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণ-জমায়েত। এবং সারা দেশের জুলাই-স্পটে ছাত্রজনতার গণ-অবস্থান কর্মসূচির কথা জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit