বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন আশুলিয়ায় ডাস্টবিনে ময়লা না ফেলে পরিবেশ দূষণের অভিযোগ আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমনে শার্শার উলাশী”র জিয়ার খাল পূণঃখননের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎’আলোকিত লালমনিরহাট’ অর্থাভাবে থমকে যাওয়া ৬ মেধাবীর পাশে জেলা প্রশাসন সাংগ্রাই উৎসবের জলকেলিতে মাতোয়ারা পাহাড়ের তরুন-তরুনীরা চৌগাছায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌগাছায় দুটি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে মাইটিভির ১৭ বছর পদার্পণ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা। ২৯ বিজিবি খানপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকার মাদক আটক॥ মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ

ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। অন্যদিকে ঢাকায় ও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৯.২।

তাপমাত্রা ৩৮-৩৯.৯ ডিগ্রি হলে সেটাকে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। ৪০ থেকে ৪২ ডিগ্রি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এদিকে গত তিনদিন থেকেই দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও মাঝারি, কোথাও মৃদু আবার কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করছে।

শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বইতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রার এ উর্ধ্বগতি আগামী রোববারও থাকতে পারে। তবে রোববার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit