শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি পেতেই হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় গাফিলতির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে। কাউকে অ্যাটাচ (সংযুক্ত) করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনে যারা দায়ী হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের আগে এসবির পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা ছিল। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। আপনারা যেহেতু বললেন, আমি খোঁজ নেব। যেহেতু তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেব। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।

বিমানবন্দর পরিদর্শনের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আমি ২০১১ সালের পর বিদেশে যাইনি তাই সিস্টেমটা জানার জন্য এসেছিলাম, কীভাবে ইমিগ্রেশন হয় সেসব দেখার জন্য। সাম্প্রতিক সময়ে সবকিছু আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit