শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

তুরস্কের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান, দাবি ভারতের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন স্থানে হামলায় পাকিস্তান তুরস্কের ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের দাবি, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরারব এবং অন্য রাজ্যের সীমান্তে পাকিস্তান যে সামরিক পদক্ষেপ নিয়েছে তাতে ব্যবহার করা হয়েছে তুরস্কের দেওয়া ড্রোন। 

ভারত আরও দাবি করে, তুরস্কের দেওয়া এমন ৩০০ থেকে ৪০০ ড্রোন ব্যবহার করেছে পাকিস্তান। তা দিয়ে তারা ভারতের সামরিক ও বেসামরিক এলাকার টার্গেটে হামলা করছে।

লাদাখের লেহ থেকে গুজরাটের স্যার ক্রিক পর্যন্ত ৩৬টি স্থানে এসব ড্রোন ব্যবহার করা হয়েছে। 

ভারতের দাবি, পাকিস্তান ড্রোন ব্যবহার করেছে প্রায় ৪০০টি। ভারতের সেনাবাহিনী তার মধ্যে বেশ কয়েকটি গুলি করে ভূপাতিত করেছে। সরকার বলেছে, এসব ড্রোনের ধ্বংসাবশেষ ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। এসব পরীক্ষার প্রাথমিক তথ্যে বলা হয়েছে, এগুলো তুরস্কের ‘আসিস গার্ড সোঙ্গার’ ড্রোন। 

ভারত আরও জানায়, জম্মু ও কাশ্মীরে বেসামরিক লোকজনের বিরুদ্ধে হামলায় তুরস্ক নিন্দা জানায়নি। এমনকি পাকিস্তান সংশ্লিষ্ট উগ্রপন্থীরা ভারতীয় যেসব পর্যটককে হত্যা করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানায়নি। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানকে নৈতিক, অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে দীর্ঘদিন যাবত সহায়তা করে আসছে তুরস্ক। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান। সাক্ষাৎ শেষে কাশ্মীর ইস্যুতে তুরস্কের দ্ব্যর্থহীন সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেহবাজ শরিফ। সূত্র: এনডিটিভিটাইমস অব ইন্ডিয়াইন্ডিয়া টুডেদ্য হিন্দু

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৫, /দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit