শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

আরেকটি যুদ্ধবিমান পড়ে গেল লোহিত সাগরে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে মঙ্গলবার আরেকটি এফ-১৮ যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ঘটল এমন দুর্ঘটনা। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধবিমানটি রণতরীতে অবতরণের পর পাইলট একে সঠিকভাবে থামাতে ব্যর্থ হন। ফলে সেটি ডেক থেকে সাগরে পড়ে যায়। তবে বিমানটিতে থাকা দুই ক্রু সদস্যই সফলভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখেন। পরে হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয়। 

মার্কিন কর্মকর্তারা জানান, তারা উভয়েই সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন। তবে ডেক কর্মীদের কেউ আহত হননি। যদিও মার্কিন নৌবাহিনী এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রসঙ্গত, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বর্তমানে ইয়েমেনের হুথি যোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলায় সহায়তা করছে। তবে এ ধরনের দুর্ঘটনা সার্বিক কার্যক্রমের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit