রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

গরমে সুস্থ ও শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্রীষ্মকাল মানেই অনেক রোদ, প্রচুর ঘাম ও ক্লান্তি। এ সময় অল্প পরিশ্রমেই ঘাম ঝরে শরীর থেকে। আবার হাঁপিয়েও যেতে হয়। ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর তরল বের হয়। এ কারণে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, ত্বকের সমস্যা, শারীরিক দুর্বলতাসহ ছোট ছোট বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে।

গরমের সময় শরীর ঠান্ডা রাখা এবং সুস্থ থাকা জরুরি। এ জন্য সবার আগে খাদ্যতালিকাকে গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার রাখতে হবে। এমন সব খাবার রাখতে হবে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রখতে সম্ভব। এ নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এবার তাহলে গরমে সুস্থ থাকতে খাবার সম্পর্কে জেনে নেয়া যাক।

ডাবের পানি, প্রাকৃতিক ইলেকট্রোলাইট: ডাবের পানিকে বলা হয় প্রাকৃতিক ইলেকট্রোলাইট। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও সোডিয়ামের উৎসও বলা হয় এই পানীয়কে। এসব উপাদান শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে। প্রতিদিন সকালে এক গ্লাস করে ডাবের পানি পানে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়া যায়।

তোকমা দানা, শরীর শীতল করার উপাদান: বেসিল সিড বা তোকমা দানা হচ্ছে শরীর শীতল করার প্রাকৃতিক দানা। এটি আপনার হজম শক্তি বৃদ্ধি করা ছাড়াও শরীর শীতল রাখতে সহায়তা করে। এ জন্য এক গ্লাস পানিতে এই দানা ভিজিয়ে রেখে লেবু মিশিয়ে খাওয়া হলে শরীরের তাপমাত্রা কমতে সহায়তা করে।

তরমুজ, তরল ফল: এটি এমন ফল, যার ৯২ শতাংশই তরল। এতে ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রতিদিন একবাটি তরমুজ খাওয়া হলে শরীর হাইড্রেট হয় এবং এতে হিট স্ট্রোকের ঝুঁকি কমে।

শসা, সারাদিন শরীর ঠান্ডা রাখে: গ্রীষ্মকালে শসা হচ্ছে কুলিং ফুড। এটি খুবই জনপ্রিয় খাবার। এতে তরলের পাশাপাশি ফাইবার রয়েছে, যা আপনার শরীরকে ঠান্ডা রাখে এবং ত্বক উজ্জ্বল রাখে। সালাদ ও স্মুদি হিসেবে শরীর ঠান্ডা রাখার জন্য নিয়মিত শসা খেতে পারেন।

টক দই, হজম সহায়ক ও ঠান্ডা প্রকৃতির: টক দই শুধু হজমেই সাহায্য করে না। এটি নিয়মিত খাওয়া হলে শরীরও ঠান্ডা রাখে। টক দইয়ে থাকা প্রোবায়োটিক উপাদান অন্ত্রকে সুস্থ রাখে এবং গরমের জন্য হওয়া অ্যাসিডিটির সমস্যা দূর করে। এ জন্য গ্রীষ্মকালে দুপুরে একবাটি টক দই খাওয়া হলে উপকার মিলে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit