বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

২৯ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮১৩ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ৮১৩ কোটি টাকা। গড়ে প্রতিদিন এসেছে প্রায় ৯ কোটি ডলার বা ১ হাজার ৯৭ কোটি টাকা।বুধবার (৩০ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

গত বছরের একই সময়ের তুলনায় এবার এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৩ সালের এ সময়ের রেমিট্যান্স ছিল ১৯০ কোটি ৮৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৩৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৮৯৮ কোটি ডলার।

এদিকে চলতি বছরের মার্চ মাসে দেশে এসেছে সর্বোচ্চ রেমিট্যান্স—৩২৯ কোটি ডলার, যার টাকার পরিমাণ ৪০ হাজার কোটি টাকারও বেশি। একক মাসে এটিই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে, ২৬৪ কোটি ডলার এবং ২০২০ সালের জুলাইয়ে ২৬০ কোটি ডলার।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit