শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সেনাবাহিনীর দ্রুত অভিযানে ১৫ লাখ টাকার চুরি হওয়া গোল কাঠ উদ্ধার আশুলিয়ায় ছাত্রদলের সহযোগিতায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মার্কিন-ইরান চুক্তি নিয়ে যা ভাবছেন ইসরাইলিরা মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল, তবে আদর্শ ব্রাজিল তারকা নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিলের প্রেসিডেন্ট মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল, তবে আদর্শ ব্রাজিল তারকা সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি

ভারতের হামলায় জইশ-ই-মোহাম্মদ প্রধানের পরিবারের ১০ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভারতের হামলায় প্রাণ হারিয়েছেন জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রতিষ্ঠাতা মাওলানা মাসউদ আজহারের পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তানের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালায় তার মধ্যে ছিল বাহাওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদ। এই মসজিদ ও মাদ্রাসায় হামলায় তার পরিবারের ১০ সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন স্বীকার করেছেন মাসউদ আজহার।

নিহতদের মধ্যে ছিলেন মাসউদ আজহারের বড় বোন ও তার স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচজন শিশু।

বিবিসি উর্দু জানাচ্ছে, জইশ-ই-মোহাম্মদ (জেইএম) নামে যে ‘জঙ্গি’ সংগঠনের নেতৃত্ব দেন মাসউদ আজহার, বুধবার এক বিবৃতিতে তারা এ তথ্য নিশ্চিত করেছে।

হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা’ও নিহত হয়েছেন।

পাকিস্তানে বসবাসরত মাওলানা মাসউদ আজহার জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী তালিকায় রয়েছেন।

জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালায়, যেখানে ৪০ জন সৈন্য নিহত হয়। এই হামলা দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

হামলায় স্বজন হারানোর প্রতিক্রিয়ায় মৌলভি আজহার বলেন, ‘আমার মনে কোনো অনুশোচনা নেই, হতাশাও নেই। বরং, বারবার মনে হচ্ছে আমিও যেন এই ১৪ জনের সুখী কাফেলায় শামিল হতাম।’

তিনি বলেন, ‘তাদের বিদায়ের সময় এসে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাদের শহীদ করেছেন।’ আজহার হামলায় নিহতদের জানাজায় অংশ নিতে জনগণকে আহ্বান জানান।

যদিও এটি ওপেন সিক্রেট যে আজহার পাকিস্তানে অবস্থান করছেন। তবে ইসলামাবাদ বারবার দাবি করে এসেছে যে তারা তার অবস্থান সম্পর্কে কিছু জানে না।

গতরাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি স্থানে ২৪টি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালায় পেহেলগামে ২৬ জন নিরীহ মানুষের হত্যার প্রতিশোধ নিতে। সরকারি সূত্রে বলা হয়েছে, এই হামলায় ৭০ জনের বেশি নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।

ভারতীয় কর্মকর্তারা বেসামরিক হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে জোর দিয়ে বলেছেন যে বেসামরিক ক্ষতি সর্বনিম্নে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit