মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সেরা দুইয়ে মিরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (৭ মে) র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। যেখানে ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন মিরাজ। এটিই তার ক্যারিয়ার সেরা রেটিং। তিনি পেছনে ফেলেছেন সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে। মিরাজের তুলনায় ৭৩ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান দখলে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে এ পুরস্কার পেয়েছেন তিনি। সিরিজের দুই টেস্টে ব্যাট হাতে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১৫ উইকেট।
 
এর মধ্যে চট্টগ্রাম টেস্টে সাত নম্বরে ব্যাট করতে নেমে তুলে নেন শতক। এরপর বল হাতে নিয়ন্ত্রণ করেন ম্যাচের ভাগ্য। ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে তিন দিনেই জেতান ম্যাচটি।
 
শুধু অলরাউন্ডার তালিকাতেই নয়, মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং ও বোলিং র‍্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় তিনি লাফিয়ে উঠেছেন আট ধাপ, এখন তার অবস্থান ৫৫ নম্বরে। বোলারদের তালিকাতে দুই ধাপ এগিয়ে তিনি এখন ২৪ নম্বরে।
 
এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন তাইজুল ইসলাম। আর নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৪ নম্বরে। বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit