শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ-কানাডার আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ শুরুর সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে সহায়ক হবে। 

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়।

কানাডার একটি ব্যবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পল। বৈঠকে ছিলেন- গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশি পণ্যের জন্য কানাডার শুল্কমুক্ত কোটা সুবিধার প্রশংসা করেন পররাষ্ট্র সচিব। এছাড়াও চলমান বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (এফআইপিএ) নিয়ে আশা প্রকাশ করেন। 

বাংলাদেশ সরকারের বহুমাত্রিক অর্থনৈতিক সংস্কারের দিকটি তুলে ধরে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ আহ্বান করেন তিনি।

অন্যদিকে বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে জানিয়ে সরকার ঘোষিত সংস্কারগুলোর প্রশংসা করেন পল থপিল। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ জানায় উভয় দেশ। এ প্রসঙ্গে পল বলেন, ‘এফআইপিএ চুক্তি বাস্তবায়িত হলে তার দেশের বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।’ 

কানাডায় বাংলাদেশি কমিউনিটির উদ্যমী ভূমিকার প্রশংসা করেন পল। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার শিক্ষা ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গাদের জন্য কানাডার চলমান মানবিক সহায়তার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা চান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit