শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

যে শর্তে ঈদুল আজহায় ১০ দিনের ছুটি, জানালেন প্রেসসচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই টানা ছুটি কাটাতে সাপ্তাহিক ছুটির দুই শনিবার সব সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।

আজ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আযহায় ১০ দিনের ছুটি থাকবে। এ ছুটির পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে ও ২৪ মে, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।

সভা সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে শেষ হবে ১৪ জুন।

এর আগে পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করেন।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৫, /বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit