সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ভারত থেকে এলো চিংড়ির রেণু, ধরলো বিজিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৬ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার পৃথক অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এর মধ্যে চিংড়ি মাছের রেণু রয়েছে। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ৬০ ব্যাটালিয়ন সূত্র জানায়, তাদের দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়  আনুমানিক ১৬ লাখ ১৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল ১১০০ কেজি), চিংড়ি মাছের রেণু, কসমেটিকস্  ও গাঁজা।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit