শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের

রাঙামাটিতে মাদক বিরোধী মানব বন্ধন-মিছিল করে শিবিরের হুশিয়ারি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৭০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে মাদকের ভয়াবহ বিস্তাররোধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।সোমবার বিকেলে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে ইসলামী ছাত্রশিবির রাঙামাটি শহর শাখা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী মানববন্ধনে নেতৃবৃন্দ এ আহবান জানান।ছাত্রশিবির শহর শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফি। এতে মেহমান হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলার অর্থ সম্পাদক মো ইরফানুল হক, জেলা সেক্রেটারি মো রবিউল ইসলাম, সাবেক জেলা সভাপতি মোরশেদুল আলম, সাবেক জেলা সভাপতি আব্দুস সালাম প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে মাদকের কালো থাবায় ছাত্র ও যুব সমাজ ধ্বংসের পথে। পার্বত্য রাঙামাটি জেলায় দিন দিন মাদকের ভয়াবহতা বেড়েই চলেছে। মাদক ব্যবহার ও পাচার সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণে প্রশাসন নির্বিকার।বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চলছে অভিযোগ তোলে বক্তারা বলেন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ সময় ভাতৃপ্রতীম সংগঠনগুলোকে মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহবানও জানিয়েছেন শিবিরের নেতৃবৃন্দ।

এদিকে, বিকেলে রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন শেষে শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রিজার্ভ বাজার চৌমুহনী ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাহাড়িকা কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৫, /দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit