শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পাকিস্তান-ভারত উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথোপকথনের সময় এ প্রস্তাব দেন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। 

ইসহাক দারের সঙ্গে ল্যাভরভের কথোপকথনের কথা উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ২২ এপ্রিল কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য মস্কো প্রস্তুত।

এর আগে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।  সেদিনও দুই প্রতিবেশী দেশের মধ্যে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit