শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

ভারত সফরে যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ সপ্তাহের শেষদিকে ভারত সফর করবেন। নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার তিনি পাকিস্তানে সফর করছেন। দ্য হিন্দু ভারতশাসিত কাশ্মীরে হামলার পর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে ইরান।

গত সপ্তাহে আরাঘচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনে আলাপ করেন। সে সময় দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে ইরানের সদিচ্ছার কথা প্রকাশ করেন তিনি। পরবর্তীতে সোমবার ইসলামাবাদে সরকারি সফরে যাওয়ার পর এ কূটনীতিক বলেন, ইরান সংঘাত নিরসনে প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। গত বছর নয়াদিল্লি এবং তেহরান দীর্ঘস্থায়ী চাবাহার বন্দর প্রকল্পের উন্নয়ন ও সরঞ্জামাদি সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এরপর ওয়াশিংটন সতর্ক করেছে যে, এই প্রকল্পে কাজ করা ভারতীয় সংস্থাগুলো নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছে। তবে দুদেশের মধ্যে এখনও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান রয়েছে।

এদিকে গত ২২ এপ্রিল কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর আরাঘচিই হবেন ভারত ও পাকিস্তান উভয় দেশে সফরকারী প্রথম শীর্ষ বিদেশি কূটনীতিক। ভারত হামলাকারী বন্দুকধারীদের মদদ দেওয়ার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করে আসছে। অপরদিকে ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে গত কয়েকদিনে নিয়ন্ত্রণ রেখায় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit