শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে সাড়া ফেলল চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক হাসপাতাল। যেখানে কাজ করছে ১৪ জন এআই চিকিৎসক। এটি স্বাস্থ্যসেবার খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 

ইরানী বার্তা সংস্থা মেহের জানিয়েছে, গত ৩ মে এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হয় একটি টুইটের মাধ্যমে। যা প্রযুক্তি ও স্বাস্থ্য খাত ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট ক্রিপ্টো টোকেন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

টেকক্রাঞ্চ-সহ প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম একই দিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ খবর নিশ্চিত করে। 

সংবাদমাধ্যম জানায়, এআই হাসপাতাল চালুর মাধ্যমে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের দিক থেকে এক বিশাল অগ্রগতি ঘটিয়েছে। এই পদক্ষেপ ভবিষ্যতে ব্লকচেইন ও ক্রিপ্টো ইকোসিস্টেমেও ব্যাপক প্রভাব ফেলতে পারে—বিশেষ করে যেসব প্রকল্প এআই উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত।

এদিকে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চালুকৃত এই হাসপাতালে কাজ করছেন ১৪ জন এআই চিকিৎসক। এই এআই চিকিৎসকরা রোগ নির্ণয়, তথ্য বিশ্লেষণ এবং চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করবেন বলেও জানা গেছে। যা স্বাস্থ্যসেবাকে দ্রুততর, আরও নির্ভুল এবং খরচ সাশ্রয়ী করে তুলতে পারে।

 

কিউএনবি/আয়শা/০৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit