বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ভূখণ্ডে মার্কিন সেনা চলবে না: মেক্সিকোর প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর ড্রাগ কার্টেলের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনা প্রেরণের প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ঘোষণা করেছেন যে তার দেশের মাটিতে কোন ধরনের মার্কিন সেনা চলবে না। রোববার (৪ মে) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের বলা হয়েছিল যে গত কয়েক মাসে ট্রাম্পের সাথে ব্যক্তিগত আলোচনায় শেইনবাউম মেক্সিকোতে মার্কিন সামরিক সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।

তবে মার্কিন সংবাদমাধ্যমটির এমন দাবির পরিপ্রেক্ষিতে শেইনবাউম বলেন, ‘না, আমরা চেয়েছি দুই দেশ মাদক বিরোধী কাজে সহযোগিতা করুক। কিন্তু তার মানে এই নয় মার্কিন বাহিনী মেক্সিকোতে তহল দিবে। এমন দাবি অযৌক্তিক। তথ্য ভাগাভাগি করতে পারি, কিন্তু কখনোই আমাদের ভূখণ্ডে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি মেনে নেব না।’

মেক্সিকান প্রেসিডেন্টের এমন বক্তব্যর পর, মার্কিন-মেক্সিকো সম্পর্কে নতুন করে উত্তাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। শেইনবাউমের এই স্পষ্ট অবস্থান মেক্সিকোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ়তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit