বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

পোপ সাজার ছবি পোস্ট করে সমালোচনার শিকার ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিকদের শোক তখনো কাটেনি। ঠিক এমন সময়ে সামনে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোপ সাজার এক ছবি। হোয়াইট হাউসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের পোপ সাজার ছবিটি পোস্ট করা হয়। পরে জানা যায়, সত্যি সত্যিই ট্রাম্প পোপ সাজেননি। ছবিটি তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়।

শুক্রবার রাতে ট্রাম্পের যে ছবি পোস্ট করা হয়, তাতে দেখা যায়, ঐতিহ্যগতভাবে একজন বিশপ গায়ে যে সাদা ক্যাসক এবং মাথায় সুচালো মাইটার পরিধান করেন, তিনিও সেটিই পরেছেন। তার গলায় একটি বড় ক্রুশ, মুখে গম্ভীর অভিব্যক্তি আর আঙুল উপরের দিকে তুলে ধরা। অবশ্য দিন কয়েক আগেই ট্রাম্প সাংবাদিকদের অনেকটা মজার ছলেই বলেছিলেন, তিনি পোপ হতে চান।  

পোপ সাজার নতুন ছবি প্রকাশের পর নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ট্রাম্পের বিরুদ্ধে ধর্ম বিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ এনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির তীব্র সমালোচনা করেছেন বামপন্থী ইতালিয়ান সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জিও। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প পোপতন্ত্রকে নিয়ে মজা করেছেন, হোয়াইট হাউস এমন সব বিষয় নাকচ করে দিয়েছে।

পোপের মৃত্যুর পর অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছিল হোয়াইট হাউস। ওই পোস্টে বলা হয়েছিল, শান্তিতে ঘুমান, পোপ ফ্রান্সিস।  পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য বুধবার থেকে ভ্যাটিকান একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা যান। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চে তিনি নির্বাচিত হয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit