শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

কোন যুক্তিতে টি-টোয়েন্টি দলে শান্ত থাকলেও নেই মিরাজ, জানাল বিসিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল ঘোষণার মধ্যে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন যুগের শুরু হয়েছে। পূর্ণ মেয়াদে নেতৃত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার ডেপুটি হিসেবে থাকছেন স্পিনার শেখ মেহেদী হাসান। তবে দুই সিরিজের দল ঘোষণার পরই কিছু প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে সাম্প্রতিক ফর্ম উজ্জ্বল না হলেও নাজমুল হোসেন শান্তর দলে জায়গা পাওয়া আর দুর্দান্ত ছন্দে থাকা মেহেদী হাসান মিরাজের দলে না থাকা নিয়েই আলোচনা হচ্ছে বেশি।

সবশেষ বিপিএলে নিয়মিত ফরচুন বরিশালের একাদশে জায়গা না পাওয়া শান্তকে দলে রাখার ব্যাপারে বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর যুক্তি, ‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক ছিলেন। আপনি দলটার দিকে তাকিয়ে দেখুন। আপনার অভিজ্ঞতাও দরকার। ওপরে আমাদের সৌম্য আছেন। ৯০-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন। লিটন দাস আছেন। এরপর আপনি তাকান, তাহলে দেখবেন যে বিস্তর ফারাক হয়েছে। শান্তর ৫০ হয়নি। ৪০-এর আশেপাশে ম্যাচ। তাই কিছু অভিজ্ঞ খেলোয়াড় দলের সঙ্গে আপনার নিতে হবে।’

আর মিরাজকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন , ‘মিরাজ আমাদের জাতীয় দলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে অনেক গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটার যদি চোটে পড়ে যান, তিন সংস্করণের জন্যই তিনি পিছিয়ে পড়েন। এখানে যে পাঁচ বোলার থাকবে, সবাইকে চার ওভার করে বোলিং করতে হবে।

সেক্ষেত্রে শেখ মেহেদী কিছুটা এগিয়ে আছেন।’প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।  এরপর এই মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। ২৫ এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি রাওয়ালপিন্ডিতে হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit