শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভূরুঙ্গামারীতে “টার্নিং পয়েন্ট অফ এডুকেশন” সেমিনার অনুষ্ঠিত

মাঈদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৬৮ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পড়াশোনা বিমুখ শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে শিক্ষকদের করণীয় বিষয়ক সেমিনার “দ্য টার্নিং পয়েন্ট অফ এডুকেশন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০টায় উপজেলা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

ভূরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা মোজাহার উল আলমের  উদ্যোগে এ সেমিনারের আয়োজন করে সম্মিলিত শিক্ষক পরিষদ, ভূরুঙ্গামারী শাখা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি’র সাধারণ সম্পাদক রোটা: অধ্যাপক  ডা: মিফতাউল ইসলাম মিলন। 

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমজানুল হক। অনুভূতি শেয়ার করেন সোনাহাট ডিগ্রি কলেজের প্রভাষক আয়নুল হক, সহকারী অধ্যাপক ললিতা আকতার, সোনাহাট দাখিল মাদ্রাসার সহকারী সুপার রফিকুল ইসলাম।

সেমিনার প্রেজেন্টার ও মোটিভেটর মোজাহার উল আলম পড়াশোনার শিক্ষার্থীদের  আগ্রহী করতে শিক্ষকদের করণীয় বিষয়ে অভিনব কিছু উপায় উপস্থাপন করেন। সেমিনারে উপস্থিত শিক্ষকরা জানান, মোজাহার উল আলমের এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেয়া হলে, দেশের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতি লাভ করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বলদিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম মুকুল। সেমিনারে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা শাখার প্রধানগণসহ প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন।

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit