শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন অভিনেতা পলাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহার হিসেবে তিনি পেয়েছেন একটি ভিনটেজ পানির বোতলের আদলে তৈরি বিশেষ বস্তু এবং একটি জার্সি।

এই উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া, যিনি বর্তমানে সেলিব্রিটি ক্রিকেটে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। যদিও রবিন মিয়া ও পলাশের পূর্ব পরিচয় ছিল, এই সফরে তারা সরাসরি সাক্ষাৎ করেন।

শুক্রবার পলাশ তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, রবিন মিয়া তাকে উপহারটি তুলে দিচ্ছেন এবং বোতলটির বিশেষত্ব ব্যাখ্যা করছেন। রবিন জানান, এটি ব্রাজিল থেকে সরাসরি আনা হয়েছে এবং নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ মানুষের জন্য উপহার হিসেবে প্রস্তুত করা হয়েছে।

রবিন মিয়া বলেন, ‘পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করেন। কারণ সে হলো ব্রাজিল ও নেইমারের একনিষ্ঠ একজন সমর্থক।’এরপর পলাশের হাতে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরো বলেন, ‘আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাবো।’

নিজেও একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত পলাশ। উপহারটি পেয়ে পলাশ বলেন, রবিন ভাই জানতেন আমি সমাজের জন্য কাজ করি। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল।’

উল্লেখ্য, ব্রাজিলের নেইমার জুনিয়র ইনস্টিটিউট সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা–ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে এবং আন্তর্জাতিকভাবে সমাজসেবামূলক কার্যক্রমেও অংশ নেয়। এই প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করছেন রবিন মিয়া।

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit