বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

পুনেতে ১১ মাস বয়সী শিশুকে টেনে নিয়ে গেছে চিতাবাঘ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি ১১ মাস বয়সী শিশু চিতা বাঘ টেনে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর দিয়েছে।

পুনের দৌন্ড তহসিলের দাহিথানে গ্রামে এই ঘটনা ঘটেছে। 

জানা গেছে, খামারে অস্থায়ীভাবে বসবাসকারী রাখাল পরিবারের ১১ মাস বয়সী শিশুপুত্র আনভিত ভিসে চিতাবাঘের আক্রমণের শিকার হয়। আনভিতের মা জানিয়েছেন, ৩০ এপ্রিল ভোরে তিনি চিতাবাঘটিকে তার সন্তানকে টেনে নিয়ে যেতে দেখেছিলেন। তবে বন কর্মকর্তারা সন্দেহ করছেন যে এটি একটি ভুয়া দাবি হতে পারে। কারণ, অনুসন্ধান অভিযানের দীর্ঘ সময় ধরে চিতাবাঘের আক্রমণের কোনও চিহ্ন পাওয়া যায়নি।

পুনে বন বিভাগের সহকারী বন সংরক্ষক দীপক পাওয়ার বলেন, প্রায় ৭০০ থেকে ৮০০ হেক্টর এলাকা খোলা মাঠে চাষের আওতায় আছে যেখানে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চিতাবাঘটি যখন শিশুপুত্রটিকে টেনে নিয়ে যায় তখন রাখাল পরিবার খোলা মাঠে ঘুমাচ্ছিল। মা দাবি করেছেন, যে তিনি চিতাবাঘটিকে তার শিশুপুত্রকে টেনে নিয়ে যেতে দেখেছেন। সেই অনুযায়ী, আমরা এই এলাকায় তদন্ত শুরু করেছি। এই অনুসন্ধান অভিযানের অংশ হিসেবে সকাল থেকে প্রায় ১০০ জন কর্মীকে মোতায়েন করা হয়েছে। একটি ক্যানাইন স্কোয়াড এবং থার্মাল ড্রোনও মোতায়েন করা হয়েছে। কিন্তু আমরা এখনও চিতাবাঘের আক্রমণের কোনও চিহ্ন পাইনি। তাই, আক্রমণের বিষয়টি নিশ্চিত করা আমাদের পক্ষে কঠিন। তদন্ত এখনও চলছে এবং আমাদের কর্মীরা গ্রামে তল্লাশি চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit