বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি

ভয়ংকরতম দাবানলে জ্বলছে ইসরায়েল, জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দাউ দাউ করে জ্বলছে আগুন। পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতেও পৌঁছাতে পারে। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কের উপরে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়। দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে ছুটে গেলে সুবিধা করতে পারেনি।যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালেও জায়গা সংকট। সেনা মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলের ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন।

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২৩ জনকে চিকিৎসা প্রদান করেছে। যাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং পুড়ে যাওয়ার কারণে ভুগছেন। তাদের মধ্যে দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী দুটি শিশু রয়েছে।

এতে বলা হয়েছে যে সতর্কতার স্তর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

মোদিইন শহরের কাছাকাছি থেকে পাহাড়ের ধারে আগুন জ্বলতে থাকা অবস্থায় স্থানীয় বাসিন্দা ৪০ বছর বয়সী যুবাল আহারোনি বলেন, এটা খুবই দুঃখজনক। কারণ, আমরা আবহাওয়া জানতাম, আমরা জানতাম যে এটি ঘটবে। তবুও আমাদের মনে হয়, প্রচুর পরিমাণে পানি ফেলতে পারে এমন বড় বিমানগুলো যথেষ্ট প্রস্তুত ছিল না।

নেতানিয়াহু সতর্ক করে দিয়েছেন, পশ্চিমা বাতাস আগুনকে সহজেই [জেরুজালেমের] উপকণ্ঠে ঠেলে দিতে পারে। এমনকি শহরের দিকেও।

তিনি বলেন, আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী নিয়ে আসতে হবে। বর্তমান অগ্নিনির্বাপণ লাইনের বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। আমরা এখন কেবল স্থানীয় জরুরি অবস্থার মধ্যে নেই। এখন অগ্রাধিকার জেরুজালেমকে রক্ষা করা।

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০১ মে ২০২৫,/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit