সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সুশান্তের মৃত্যুর পর যে কঠিন সময় পার করেছেন রিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একটা সময় একের পর এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। আদালতের রায়ে এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন। তবে একের পর এক ঝড় বয়ে গেছে রিয়ার উপর দিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় সময়ের কথা তুলে ধরেছেন তার ১৬ বছরের বান্ধবী গায়িকা শিবানী দন্ডেকর।

খুব কঠিন দিনে যখন সকলে সরে গিয়েছিলেন অভিনেত্রীর পাশ থেকে, তখন সাহস দিয়েছিলেন শিবানী। এই ভয়ংকর কঠিন সময়টা একেবারেই অন্য ভাবে কাটিয়েছিলেন রিয়া।

সাক্ষাৎকারে শিবানী বলেন, ‘এটা এমন একটা সময় ছিল যা কেউ কখনও কল্পনাও করতে পারেনি। একইসঙ্গে অত্যন্ত যন্ত্রণায় দিন কেটেছে। তবে ও খুব সুন্দর ভাবে বিষয়টা সামলেছিল। জানি না কীভাবে এটাকে ভাষায় প্রকাশ করব।’

সুশান্তের মৃত্যুর পর একদিকে যেমন কাঠগড়ায় তোলা হয়েছিল তাকে। তেমনই নানা কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি ইন্ডাস্ট্রিতেও তাকে দেখা যায়নি দীর্ঘদিন। গায়িকার কথায়, ‘রিয়া খুব শক্ত মনের মেয়ে। তবে এই ঘটনা তাকে আরও বেশি শক্ত করেছে। রিয়ার মতো কাউকে কখনও যেন এত কষ্ট সহ্য করতে না হয়।’

শিবানীর প্রশংসায় পঞ্চমুখ রিয়া বলেছিলেন, ‘সবচেয়ে কঠিন সময়ে দাঁড়িয়ে আমার মনে হয় না তার চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারবে। ও আমাকে সত্যিকারের বন্ধুত্বের অর্থ শিখিয়েছে। যখন বাবা-মায়ের বাইরেও নিঃশর্ত ভাবে কেউ ভালোবাসে, তখন তা অন্তর থেকে বলা চলে। আমি মনে করি শিবানী আমার কাছে তেমনই একজন।’

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit