রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

ফুটবল ইতিহাসের দীর্ঘতম ম্যাচের রেকর্ড এখন বাংলাদেশের দখলে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে ফেডারেশন কাপের নাটকীয় সেই ফাইনালের শেষ বাঁশি বেজেছে। গত ২২ এপ্রিল শুরু হওয়া সে ম্যাচ ২৯ এপ্রিলে এসে শেষ হয়েছে। প্রথম দিন নির্ধারিত এবং অতিরিক্ত সময় মিলিয়ে ১০৫ মিনিট খেলা হওয়ার পর আলোকস্বল্পতায় ম্যাচটি স্থগিত হয়। আজ (মঙ্গলবারের) অতিরিক্ত সময়ের ১৫ মিনিট এবং টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়েছে।

ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচটিই এখন বিশ্ব ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা অফিসিয়াল ম্যাচ। সময়ের হিসেবে ম্যাচটি স্থায়ী হয় ৮ দিন ১৫ মিনিট। এই রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ সালে ইউক্রেনের দিনপ্রো-১ বনাম এফসি অলেক্সান্দ্রিয়ার ম্যাচের ৪ ঘণ্টা ৩৬ মিনিটের রেকর্ডকেও। ইউক্রেনের সেই ম্যাচে রাশিয়ান বিমান হামলার আশঙ্কায় খেলা বন্ধ হয়েছিল, বাজানো হয় ‘এয়ার সাইরেন’। খেলোয়াড়রা আশ্রয় নেন ড্রেসিংরুমে। তবে ম্যাচটি একদিনেই শেষ হয়েছিল, যদিও সময় লেগেছিল প্রায় পাঁচ ঘণ্টার কাছাকাছি।

অন্যদিকে বাংলাদেশের এই ম্যাচে সময়ের পরিসংখ্যান গুনলে তা চলে গেছে প্রায় ১৭০ ঘণ্টায়, যদিও খেলা হয়নি টানা। তবে নিয়মিত অফিসিয়াল ফিক্সচারের অংশ হিসেবে এবং খেলার একই পর্ব থেকে পুনরায় শুরু হওয়ায় এটি আনুষ্ঠানিকভাবেই ইতিহাসে জায়গা করে নিচ্ছে। ফুটবলে এমন দীর্ঘ বিরতি নিয়ে খেলা হওয়ার নজির বেশি নেই। ১৯৪৬ সালে স্টকপোর্ট কাউন্টি ও ডনকাস্টার রোভার্সের মাঝে হওয়া এক ম্যাচে অতিরিক্ত সময়ে ‘সাডেন ডেথ’ পদ্ধতিতে খেলা চলেছিল ৩ ঘণ্টা ২৩ মিনিট, যেখান থেকে ‘গোল্ডেন গোল’ নিয়মের ধারণা আসে।

সেসময় পেনাল্টি শ্যুটআউটের নিয়ম ছিল না। তাই ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পরবর্তীতে গোল না হওয়া পর্যন্ত খেলা চলে। সেটা ছিল ১৯৪৬ সালে। তাই ১২০ মিনিটের পর ‘পরের গোল না হওয়া’ পর্যন্ত খেলা চলতো। তবে অনানুষ্ঠানিক খেলার কথা বিবেচনায় আনলে ফুটবল ইতিহাসের দীর্ঘতম ম্যাচের দেখা মেলে ২০১৯ সালে। সে বছর ওয়েলসে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে চলেছিল ১৬৯ ঘণ্টা। তবে সেটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এক আয়োজন (ওই ম্যাচে খেলোয়াড়দের মাঝপথে ঘুমানোর ব্যবস্থাও ছিল)।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit