শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সামরিক অভিযানের ‘সবুজ সংকেত’ দিলেন মোদি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজ বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানসহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদি। 

এ ধরনের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে মোদি তিন বাহিনীর ওপরই পূর্ণ আস্থা রাখছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর সামনেই মোদি বলেছেন, 

আমাদের প্রতিক্রিয়া কী হবে, কীভাবে হবে সেই পদক্ষেপ নেয়া হবে। টার্গেট কী হবে এবং কখন-কোথায় অ্যাকশন নেয়া হবে, তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে (সশস্ত্র বাহিনীর)। এদিকে সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির বার্তায় ২৬ জনকে হত্যাকারীদের (কাশ্মীরে) বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ‘সবুজ সংকেত’ দেয়া হয়েছে। 

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit