রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল দেশে চালু হলো প্রথম এআইভিত্তিক ইন্টারভিউ প্ল্যাটফর্ম ‘হাইপো এআই’ ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস উদযাপন গাজা ইস্যুতে আবারও সরব হলেন মার্কিন অভিনেত্রী আটোয়ারীতে তাফসিরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার  পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘স্পর্শকাতর তথ্য’ ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় বিলিয়ন ডলারের তেল চুক্তি ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

সাবিলাকে নিয়েই শাকিব খানের ‘তাণ্ডব’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : ‘বরবাদ’-এর রেশ এখনো কাটেনি। তার আগেই শাকিব খানের কুরবানির ঈদের সিনেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আসন্ন ঈদের জন্য ‘তাণ্ডব’ নামে একটি সিনেমার শুটিং করছেন তিনি। এই সিনেমায় তার নায়িকা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। অবশেষে জানা গেল, ‘তাণ্ডব’-এ শাকিবের বিপরীতে কাজ দেখা যাবে ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে।

‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করছেন ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রিয়তমা, তুফান, বরবাদের পর ‘তাণ্ডব’ দিয়েও বাজিমাত করবেন শাকিব খান। তাণ্ডবে সাবিলার বিষয়টি প্রকাশ্যে এসেছে শুটিং চলাকালীন সোমবার (২৮ এপ্রিল) দুপুরে লিক হওয়া কয়েক সেকেন্ডের ফুটেজে! জানা যায়, ঢাকার এফডিসির পর উত্তরবঙ্গের কোনো এক লোকেশনে শাকিব-সাবিলা শুটিং করছেন। যেখানে শাকিবকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করছেন।

‘তাণ্ডব’ নিয়ে নির্মাতা রাফী বলেছেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘তাণ্ডব’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit