মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপদেষ্টা মার্কিনবিরোধী বিকল্প বিশ্বব্যবস্থা গড়তে মরিয়া চীন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী মুখ থুবড়ে পড়েছে যশ অভিনীত ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা বিদুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেম্বেলে-রাফিনিয়ার সঙ্গে তুলনা শুনে যা বললেন এমবাপ্পে এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, মুখ খুললেন পরীমনি বাঁধনের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ দীপ্তি চৌধুরীর, জানালেন ৪ কারণ

ফুলবাড়ীতে অপ-সংবাদিকের ছড়াছড়ি॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দিন দিন অপ-সাংবাদিকের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রকৃত সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত আদর্শকে উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অসৎ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব অপ-সাংবাদিকরা ভুয়া বা অপ্রমাণিত তথ্য সংগ্রহ করে তা প্রকাশের ভয় দেখিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।

এতে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সংবাদমাধ্যমের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। সচেতন মহল মনে করছে, এই ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই পেশার সুনাম নষ্ট করছে। দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

সাধারণ জনগণও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। কেউ যদি ভুয়া সাংবাদিকের হয়রানির শিকার হন, তাহলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সবমিলিয়ে, ফুলবাড়ীতে অপ-সাংবাদিকতার এই বিস্তার রোধে প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit