শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

দুর্গাপুরের ফায়জুল আহমেদ আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশী এক তরুণ উদ্যোক্তা মো.ফায়জুল আহমেদ ব্যবসায়িক সাফল্য ও অবদানের স্বীকৃতি স্বরূপ সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানসূচক ‘গোল্ডেন ভিসা’ পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি আমিরাতে ‘‘দার আল আহলাম, আলাম আল ইতারাত ও ব্রাদার্স টায়ারস এস্পিএস এলএলসি নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। বুধবার (১৮ মার্চ) এক সাক্ষাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার।

আমীর শাহী সরকার, ফায়জুলের ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ, আর্থিক অবদান, সততা এবং স্থায়ী কর্মকান্ড বিবেচনায় তাকে এই দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা প্রদান করা হয়। গোল্ডেন ভিসাধারীরা পাঁচ থেকে দশ বছর পর্যন্ত আরব আমিরাতে বসবাস, কাজ ও বিনিয়োগের সুযোগ পেয়ে থাকেন। ফায়জুল আহমেদ এর ব্যবসা প্রতিষ্ঠান শারজাহ ও আজমানে দ্রুত বিস্তার ও পরিচিতি লাভ করে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রাহকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তিনি। দুবাইয়ের পাশাপাশি এই রেমিট্যান্স যোদ্ধা নিজ জন্মস্থান নেত্রকোনার দুর্গাপুরে ‘‘হক এন্ড সন্স এলপিজি ফিলিং স্টেশন’’ ও শেখ জায়েদ এগ্রো নামে দুইটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

ব্যবসার পাশাপাশি ফায়জুল আহমেদ বাংলাদেশি অনেক কর্মীকে তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। দুবাইয়ে দীর্ঘদিনের সুনাম ও সাফল্যের ভিত্তিতে পাওয়া এই গোল্ডেন ভিসা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জন্যও গর্বের বিষয় হিসেবে বিবেচিত হয়েছে এবং স্থানীয় যুবসমাজ তরুণ উদ্দ্যোক্তা ফায়জুল আহমেদের এই কৃতিত্ব দেখে উদ্দ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit