বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

মাটিরাঙ্গায় ​পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৯ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ​পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে  প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সাধারণ মানুষের ঈদের আনন্দকে আরও উৎসবমুখর করতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
​বুধবার (১৮ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন    এই অর্থ সহায়তা কার্যক্রমের  অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  কার্যক্রম উদ্বোধন করেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুর রহমান। 

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপজেলা বিএনপি যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার,উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, উপজেলা শ্রমিকদলের   সভাপতি তরিকুল ইসলাম সনি সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন এর বিএনপির সহযোগী  অংঙ্গসংগঠনের  নেতৃবৃন্দ, উপসাথিত ছিলেন।

​উপহার সামগ্রী শাড়ি, লুঙ্গি এবং খাদ্যসামগ্রীসহ পরিবার প্রতি নগদ অর্থ সহায়তা।মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েকশ’ সুবিধাভোগী পরিবার। ​​উপহার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সরাসরি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসা এই উপহার তাদের আসন্ন ঈদের প্রস্তুতিকে আরও সহজ করে তুলেছে। বিতরণ কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের আনন্দ যেন কেউ অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান  দেশের প্রান্তিক জনপদের মানুষের জন্য এই বিশেষ উপহার পাঠিয়েছেন।

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit