বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় গুজরাটের এক শিক্ষার্থী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

স্পোর্টসস ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার হতাহত হয়েছেন অনেকে। এই ঘটনার নিন্দা জানিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। এরপরই হত্যার হুমকি দেওয়া হয় তাকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইমেইল যোগে প্রাণনাশের হুমকির বার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামের একটি সশস্ত্র সংগঠন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ভারতীয় কোচ।

এবার গম্ভীরকে হত্যার হুমকির ঘটনায় তদন্ত করতে গিয়ে গুজরাটের এক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী জিগ্নেশ পারমারকে আটক করেছে পুলিশ। জিগ্নেশ পারমারকে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ। তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে আটক করা হয়েছে।

সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশের ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ‘তদন্ত করতে গিয়ে জিগ্নেশের নাম উঠে আসে। উনি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। আপাতত তাকে আটক করা হয়েছে। জিগ্নেশের পরিবার জানিয়েছে, ওর মানসিক সমস্যা রয়েছে। তদন্ত এখনও চলছে।’

গম্ভীর তার পোস্টে লিখেছিলেন, ‘প্রাণ হারানোদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের জবাব দিতেই হবে। ভারত প্রতিশোধ নেবেই।’

এরপরই দুটি ইমেইলের মাধ্যমে গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়।একটি দুপুরে এবং অপরটি সন্ধ্যায়। এই ইমেইলে লেখা ছিল ‘IKillU’।

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit