বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: সংস্কৃতি উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট ও কলাকুশলী সবার সঙ্গে মতবিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা।

সম্প্রতি অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে ফারুকী বলেন, ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। জুলাইয়ের আন্দোলনের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। মামলা রাষ্ট্র করেনি। মামলা করেছে অন্য একজন। নতুন বাংলাদেশে সবারই মামলা করার অধিকার রয়েছে। কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহারও করছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি পুলিশ এর সঠিক তদন্ত করবে। তদন্ত করে যা সত্য তা পক্ষে থাকবে আর মিথ্যা হলে বাতিল হয়ে যাবে।

উপদেষ্টা জানান, সংস্কৃতি সম্পর্কিত সকল বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় জড়িত থাকে। দায়িত্বের জায়গা থেকে অনেক কাজ করা হচ্ছে। সেসব মিডিয়াতে আসছে না। তিনি টাঙ্গাইলের একটি ঘটনার উদাহরণ দেন। টাঙ্গাইলের একটি পাঠাগার থেকে বই সরিয়ে দিয়েছিল একটি পক্ষ। পরবর্তীতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের মীমাংসা করে দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit