শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

পরের আইপিএলেও খেলবেন ধোনি!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে প্রায় ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচের মাত্র দুটিতে জয় পাওয়া দক্ষিণ ভারতের দলটি টেবিলের তলানিতে অবস্থান করছে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ফের অধিনায়কের আর্মব্যান্ড পরতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। তবু চেন্নাইয়ের ভাগ্য ফেরেনি।

দলের ব্যর্থতার সঙ্গে চলতি আসরে নিজের পারফরম্যান্স নিয়েও ভুগতে হয়েছে ধোনিকে। টুর্নামেন্টের শুরুর দিকে দলের যখন দ্রুতগতিতে রান প্রয়োজন, তখন দুলকি চালে ব্যাট করে সমালোচিত হয়েছিলেন। অনেকেই তাই ধরে নিয়েছিলেন, হয়ত এবারই আইপিএল ক্যারিয়ারের ইতি টানবেন চেন্নাইয়ের পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক।

কিন্তু সে অনুমানের পক্ষে ভোট দিচ্ছেন না ভারতের জাতীয় দল এবং চেন্নাইয়ে ধোনির সাবেক সতীর্থ সুরেশ রায়না। ইউটিউবে একটি সাক্ষাৎকারে রায়না বলেছেন, ‘আশা করি পরের মৌসুমে চেন্নাই অনেক ভালো পরিকল্পনা নিয়ে খেলতে নামবে। ধোনি যে আরও একটা মৌসুম খেলবে সে ব্যাপারে আমি নিশ্চিত।’চলতি আইপিএলে চেন্নাইয়ের ব্যর্থতার পেছনে অনেকেই দোষ দিচ্ছেন মেগা নিলামে তাদের পরিকল্পনার অভাবকে। তবে রায়না মনে করেন, নিলামে ক্রিকেটার কেনার ব্যাপারে ধোনির কোনও হাত ছিল না। তাই দলের ব্যর্থতার জন্য তাকে দোষ দিয়ে লাভ নেই।

রায়নার ভাষায়, ‘সমালোচকেরা খালি বলে, ধোনিই নাকি শেষ সিদ্ধান্ত নেয়। তবে সত্যি বলতে, আমি কোনও দিন নিলামে থাকিনি। কোনও দিন আলোচনায় যোগ দিইনি। যাদের ধরে রাখা হত তাদের নিয়েই কথা বলেছি। কোনও ক্রিকেটারকে ধরে রাখা উচিত কি না, সেটা নিয়ে ধোনি মতামত দিতে পারে। তবে নিলামের ব্যাপারে ও ততটাও জড়িত নয়।’

ধোনি ছাড়া চেন্নাইয়ের বাকি ক্রিকেটারদের মধ্যে যে জেতার চেষ্টা লক্ষ করা যাচ্ছে না, এটা স্পষ্ট করে দিয়েছেন রায়না। তার মতে, ‘ধোনি চেন্নাইয়ের ব্র্যান্ড, নিজের নাম এবং সমর্থকদের জন্য খেলছে। ৪৩ বছরেও নিজেকে উজাড় করে দিচ্ছে। উইকেটকিপিং করছে, অধিনায়কত্ব করছে, দলকে নিজের কাঁধে টানছে। বাকি দশ জন কী করছে? যাদের ১৮ কোটি, ১৭ কোটি বা ১২ কোটি টাকা দেওয়া হয়েছে, তারা তো অধিনায়কের পরিশ্রমের দামই দিচ্ছে না।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit