শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

রেফারির দিকে বরফ ছুঁড়ে ক্ষমা চাইলেন রুডিগার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে ফাইনাল, তার ওপর আবার এল ক্লাসিকো। স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দ্বৈরথ বরাবরই উত্তাপ ছড়ায়। তবে এবার শিরোপা নির্ধারণী ম্যাচ বলেই কিনা উত্তাপ একটু বেশি-ই ছড়িয়েছে এই মহারণ। 

ম্যাচের আগেই রেফারি নিয়ে রিয়ালের অভিযোগ উত্তাপের আগুনে ঘি ঢেলেছে। মাঠেও রেফারির সঙ্গে দা-কুমড়া সম্পর্ক দেখা গেছে রিয়াল খেলোয়াড়দের। এর মধ্যে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে লাল কার্ড দেখতে হয়েছে রিয়ালের জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে। ম্যাচের পর নিজের অভব্য আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এমবাপের ফ্রি কিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যেতে দেখ যায় রুডিগারকে। এমনকি রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারা হয়েছে– এমন অভিযোগও এসেছে রিয়ালের জার্মান এই ডিফেন্ডারের বিপক্ষে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুড়ে মারা হয়েছে রেফারিকে।

এমন আচরণের কারণে ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন রুডিগার। আসন্ন নিষেধাজ্ঞার বিষয়টি আঁচ করতে পেরেই কিনা কে জানে, সামাজিক মাধ্যম রেফারির কাছে করজোড়ে ক্ষমা চেয়েছেন তিনি।  সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা স্টোরিতে এই জার্মান লিখেছেন, ‘গত রাতে আমার আচরণের কোনো অজুহাত নেই।

আমি এজন্য খুবই দুঃখিত। আমরা দ্বিতীয়ার্ধ থেকে খুব ভালো একটি ম্যাচ খেলেছি। ১১১ মিনিটের পর আমি আর আমার দলকে সাহায্য করতে পারিনি এবং শেষ বাঁশির আগে আমি একটি ভুল করেছি। আবারও রেফারি এবং সকলের কাছে ক্ষমা চাইছি, যাদের আমি গত রাতে হতাশ করেছি।’

তবে এই ক্ষমার আরজির ফলে রুডিগারের শাস্তি কমার সম্ভাবনা খুবই ক্ষীণ।

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৫,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit