বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রাঙামাটিতে অবৈধ কাঠ পাচারকারিদের বিরুদ্ধে ৩৭ বিজিবি’র ৩১ অভিযান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে, বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় জারুলছড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি’র নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে বিজিবি উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ২৭৭ সিএফটি গামারী কাঠ জব্দ করে, যার সিজারমূল্য ৪,১৫,৫০০/- (চার লক্ষ পনেরো হাজার পাঁচশত) টাকা।
এনিয়ে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩১টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২২৭৭.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত কাঠের সিজারমূল্য ৩৯,৬৯,৪৬৫/- (ঊনচল্লিশ লক্ষ ঊনসত্তর হাজার চারশত পঁয়ষট্টি) টাকা।এ ব্যাপারে রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান বলেন, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে।
উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit