শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে একজনকে সাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯২ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. এরশাদ (৪৫) নামে এক ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। ইউএনও জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে অভিযান চালালে জড়িতরা পালিয়ে যান ও একজনকে আটক করা সম্ভব হয়। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শঙ্করপুর গ্রামের রহম আলীর ছেলে এরশাদকে এ সময় ১০ দিনের সাজা দেওয়া হয়। অভিযানের সময় মাটিভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের জন্য থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয় বলে ওই কর্মকর্তা জানান।
কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৫,/সকাল ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit