মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ-বিপননে নিষেধাজ্ঞা জারি ডোমারে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, পানিতে ডুবিয়েও রক্ষা হয়নি, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যা হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা মেসির আর্জেন্টিনা খেলবে পাকিস্তানের বিপক্ষে, চলছে জোর আলোচনা

রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ইতালির রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যায় সোয়া ৬টায় রোম শহরে পৌঁছান তিনি।

এর আগে, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে ইতালির উদ্দেশে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানাবেন।

ইতালি পৌঁছানোর এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময়) সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন এবং পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, তার পরম শ্রদ্ধেয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit