রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ মর্মান্তিক ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন-এর বাহাদুরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit