রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস “। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ২৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে। 

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী ২ মে ২০২৬ সিলেট জেলা স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস ” কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হবে। এ সময় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, ক্রীড়া সংগঠন সাজ্জুসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit