রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিয়ে করছেন আলিয়া ভাটের বোন, পাত্র যিনি মেসিকে মিয়ামিতে নিয়ে আসাই ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বেকহ্যাম সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ‘সি রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র লালমনিরহাটে টিকাদান ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানে হবে হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করলো ইরান, নিষেধাজ্ঞা না মানলে হামলা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ৬ পুলিশ কর্মকর্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে প্রশিক্ষণ চলাকালে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’।

শুক্রবার সকালে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের হুয়া হিন জেলায় সমুদ্র সৈকতের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ‘দ্য ইরাবতী’র উদ্ধৃতি দিয়ে ব্যাংকক থেকে এএফপি এই খবর জানায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের হুয়া হিন জেলায় একটি সমুদ্রসৈকতের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানিয়েছেন, প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি কোন মডেলের তা জানাননি কর্মকর্তারা। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার বিমান দেখা গেছে।

প্রাচুয়াপ কিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুয়া হিন বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে পড়ে আছে। বিমানটি দুই টুকরো হয়ে গেছে।

আর্চায়ন জানিয়েছেন, বিমানে ছয়জন পুলিশ কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। আর্চায়ন জানান, বিমানের ব্ল্যাকবক্স থেকে তথ্যসহ প্রমাণ সংগ্রহ করছেন কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit