মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম

হোয়াটসঅ্যাপে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের সুবিধার্থে নিত্যনতুন ফিচার যুক্ত করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ট্রান্সলেশন সুবিধা। নতুন ফিচারের মাধ্যমে চ্যাটে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হবে মেসেজ। সুবিধাটি ব্যবহারকারীর গোপনীয়তা ও সুরক্ষা বজায় রেখে বিভিন্ন ভাষায় যোগাযোগ সহজ করে তুলবে।

বলা হয়েছে, স্বয়ংক্রিয় ভাষা শনাক্তকরণ সিস্টেমে চ্যাট অনুবাদ করার আগে ব্যবহারকারীদের কথোপকথনের ভাষা ম্যানুয়ালি নির্দিষ্ট করে চিহ্নিত করার প্রয়োজন হবে না। নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড করা যাবে এমন ল্যাঙ্গুয়েজ প্যাকের মাধ্যমে কাজ করবে।

স্থানীয়ভাবে অনুবাদ প্রক্রিয়াকরণের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নিশ্চিত করবে যে কোনো ডেটা বহিরাগত সার্ভারে যেন না যায়। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখবে হোয়াটসঅ্যাপ। এ ছাড়া ব্যবহারকারীদের চ্যাট অনুবাদের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

বলা হচ্ছে, এই ফিচারের একটি প্রধান সুবিধা হলো, গ্রুপ চ্যাটে যোগাযোগ উন্নত করা যাবে। সাধারণত চ্যাটে প্রায়ই একাধিক ভাষা ব্যবহার করা হয়। অনুবাদের জন্য একটি নির্দিষ্ট ভাষা নির্বাচন করার বদলে, হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি বার্তার ভাষা শনাক্ত করবে এবং সেই অনুযায়ী অনুবাদ করবে। ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন এবং ভালো অভিজ্ঞতা পাবেন।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit