শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল শাহিনুর কবির 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা পুলিশের আবারও শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির। আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সম্মাননা দেওয়া হয়। এরআগেও তিনি তাঁর দ্বায়িত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান এর কাছ থেকে এবিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরআগে বুধবার সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই সম্মাননা দেওয়া হয়।এসময়ে তাকে সম্মাননা হিসেবে স্মারক তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাভার সার্কেলের তিন থানা (সাভার, আশুলিয়া ও ধামরাই) এলাকায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ নানা কৃতিত্বের জন্য সার্বিক বিবেচনায় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে এবং সম্মাননাও দেওয়া হয়েছে।

এছাড়াও মো. শাহিনুর কবিরের সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা। অন্যদিকে, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান, উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির আল আহসান, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহামুদুল হাসান ও শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার তারেক রহমান। 

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বলেন, পুরস্কার পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে জনগণকে আমি কি ধরনের সেবা দিতে পেরেছি। সাভার সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তার জন্য তিনি সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit