মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকল রিয়ালও

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তুর্কি আর্দা গুলেরের। লা লিগার শিরোপার লড়াই এখন চূড়ান্ত উত্তেজনায়। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রতিটি ম্যাচই এখন যেন ফাইনাল—একটুও হোঁচট খাওয়া মানেই শিরোপা স্বপ্নে ধাক্কা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ২১তম মিনিটেই গোলটি করেন তুরস্কের এই মিডফিল্ডার। দুর্দান্ত শটে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। 

এই জয়ের ফলে ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭২, যেখানে বার্সেলোনার পয়েন্ট ৭৬। পয়েন্ট ব্যবধান কমে এসেছে চার এ। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হলে রিয়ালকে জিততে হবে তাদের পরবর্তী ম্যাচেও, যা হবে ৪ মে সেল্তা ভিগোর বিপক্ষে।

তবে আসল উত্তেজনা জমে উঠবে ১১ মে, যখন এল ক্লাসিকোতে বার্সার মুখোমুখি হবে রিয়াল। সেই ম্যাচই হয়ে উঠতে পারে এবারের লা লিগার শিরোপা নির্ধারক। হারলে রিয়ালের শিরোপার স্বপ্ন ভেঙে যেতে পারে, আর জিতলে মিলতে পারে নতুন আশার আলো।

আজকের ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি নিয়েছিলেন বড় এক ঝুঁকি। নিষেধাজ্ঞার কারণে এমবাপ্পে ছিলেন না, আর বেঞ্চে রাখা হয় বেলিংহাম ও রদ্রিগোকেও। তাদের জায়গায় একাদশে ছিলেন তরুণ এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ। মূল স্কোয়াড থেকে ভিন্ন হলেও রিয়ালের খেলায় ছিল পূর্ণ নিয়ন্ত্রণ।

শেষদিকে হেতাফে কিছু সুযোগ তৈরি করলেও, রিয়ালের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া অসাধারণ সেভ দিয়ে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন একাধিকবার। তার নৈপুণ্যেই জয় ধরে রাখে রিয়াল।

সব মিলিয়ে, গুলেরের অসাধারণ গোল ও কোর্তোয়ার দৃঢ়তায় রিয়াল পেয়েছে মূল্যবান তিন পয়েন্ট—যা তাদের শিরোপা স্বপ্নকে এখনো বাঁচিয়ে রেখেছে।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৫,/সকাল ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit