বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

কমিটির ওপর আস্থা নেই, ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা রাখতে না পেরে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন’। সংগঠনের অস্থায়ী সেল সম্পাদক মো. সাব্বির আহমেদ বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির ওপর শিক্ষার্থীরা আস্থা রাখতে পারছে না। এর আগেও একাধিকবার এমন কমিটি হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো দাবি। তাই সম্মিলিত সিদ্ধান্তে আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।”

তিনি জানান, বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন। সেখানে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ইতোমধ্যে বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছেছেন এবং বাকি প্রতিনিধিদেরও আসতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা।

এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও অন্তর্ভুক্ত রয়েছেন।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit