শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সরকার দ্বিতীয় একটি ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কাজ চলমান রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বর্তমানে একটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে, তবে নতুন ট্রাইব্যুনাল গঠিত হলে বিচার কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন।

এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার আন্দোলন নির্মূল করতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে। প্রসিকিউশন টিমে চিফ প্রসিকিউটরসহ মোট ১৭ জন প্রসিকিউটর রয়েছেন এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২৪ জন তদন্তকারী কর্মকর্তা কর্মরত।

গত ১০ এপ্রিলের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসহ মোট ৩ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৯টি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ২২টি মিস কেইসে ১৪১ জন অভিযুক্ত, যার মধ্যে ৫৪ জন গ্রেফতার এবং ৮৭ জন পলাতক রয়েছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, চারটি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব মামলা হলো: আশুলিয়ায় লাশ পোড়ানো, চানখারপুল হত্যাকাণ্ড, রামপুরায় গুলি ঘটনার তদন্ত এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। এসব মামলায় শীঘ্রই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হতে পারে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন গণআন্দোলনে পরিণত হয়। এ আন্দোলন নির্মূলে প্রয়াত আওয়ামী লীগ সরকার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, এবং ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন শেষ হয়। বর্তমানে, এ সকল মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit