শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের উচিত আনচেলত্তিকে আরও বেশি সম্মান দেয়া: ফ্লিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া এবং লা লিগায় হোঁচট খাওয়ার পর এই একটি প্রতিযোগিতাতেই রিয়ালের সত্যিকারের ট্রফি জেতার সম্ভাবনা আছে। আবার এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের ডাগআউটে কার্লো আনচেলত্তি অধ্যায়ের ইতি ঘটতে পারে।

চলতি মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের ফল অবশ্য রিয়াল মাদ্রিদ সমর্থকদের আশাবাদী করে তুলতে পারছে না। লা লিগা এবং সুপার কাপে বার্সেলোনার কাছে নাস্তানাবুদ হয়েছে রিয়াল। দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোরা। এই ম্যাচের আগে তাই ব্যাপক চাপে রিয়াল মাদ্রিদের বস।

বিগত বছরগুলোয় দারুণ সাফল্য এনে দেয়া কোচের বর্তমান অবস্থা ভালো লাগছে না বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের। তার মতে, কোচ আনচেলত্তির রিয়াল মাদ্রিদে আরও সম্মান পাওয়া উচিত। ফ্লিক এ বিষয়ে বলেন, ‘কার্লো আনচেলত্তির সঙ্গে যা ঘটছে তা ভালো দেখায় না…রিয়াল মাদ্রিদের কাছে বিশ্বের অন্যতম সেরা কোচ আছে, তার আরও সম্মান প্রাপ্য।’

‘কার্লো (আনচেলত্তি) সব ক্লাবের হয়েই সবকিছু জিতেছেন। সে একজন ভদ্রলোক…তাকে আমি সর্বোচ্চ পর্যায়ের সম্মান করি এবং এই সপ্তাহের শেষে কোপা এল রে’র ফাইনালে তাকে আবার দেখতে পারাটা আমার জন্য দারুণ ব্যাপার।  আমি শুধু বলতে পারি আনিচেলত্তি অবিশ্বাস্য একজন কোচ।’–ফ্লিক যোগ করেন।

বার্সেলোনার জার্মান কোচ এমন সময়ে আনচেলত্তির এমন ভূয়সী প্রশংসা করলেন যখন এই ইতালিয়ান কোচের কৌশলগত সিদ্ধান্ত ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়কে ঘরে নানান সমালোচনা ও গুঞ্জন চাউর হয়েছে।
কোপা দেল রে’র ফাইনালের আগেই অবশ্য আজ লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামছে রিয়াল। লিগের শিরোপার দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে রিয়ালকে।

কোপা দেল রে’র ফাইনালের আগে বার্সেলোনা রিয়ালের চেয়ে একটি দিন বেশি বিশ্রাম পাচ্ছে, যা নিয়ে খুশিই হওয়ার কথা দিন কয়েক আগে লিগের ম্যাচের শিডিউল নিয়ে অসন্তোষ জানানো ফ্লিক। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit