বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাদের ১৬২তম সংস্করণে প্রকাশ করেছে ২০২৫ সালের বর্ষসেরা ক্রিকেটারদের নাম। এবার ভারতের দুই তারকা—পেসার জাসপ্রীত বুমরাহ ও নারী ব্যাটার স্মৃতি মান্ধানা পেয়েছেন ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ স্বীকৃতি।

২০২৪ সালটা ছিল বুমরাহর ক্যারিয়ারের অন্যতম সেরা। সাদা পোশাকে নিজের জাত চিনিয়েছেন ভারতীয় এই গতিতারকা। তিনি হয়েছেন টেস্ট ইতিহাসের প্রথম বোলার, যিনি ২০-এর কম গড়ে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন। গত বছর ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন বুমরাহ, যার মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফির ৫ টেস্টে একাই ৩২ উইকেট!

শুধু টেস্ট নয়, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তার অবদানও ছিল অনন্য। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে, যখন হার প্রায় নিশ্চিত, তখন ১৮ রানে ২ উইকেট নিয়ে দেশকে জিতিয়ে দেন তিনি। উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেছেন, ‘বুমরাহর পারফরম্যান্স নিঃসন্দেহে তাকে বছরের সেরা তারকায় পরিণত করেছে।’

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit