মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

“আমাকে বোকা বানাতে পারবে না”-সারা-শুভমনের প্রেমে ভাঙন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : একজন ভারতীয় লিজেন্ড ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কন্যা, অন্যজন ক্রিকেট দুনিয়ার উদীয়মান তারকা। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল। ২০২০ সাল থেকে সারা তেন্ডুলকর ও শুভমন গিলের মধ্যে সম্পর্কের গুজব ছিল আলোচনায়।

শুভমনের খেলা দেখতে প্রায়ই মাঠে হাজির হতেন সারা। সামাজিক মাধ্যমে একে অপরের ছবিতে মন্তব্য, বলিউড পার্টিতে একসঙ্গে উপস্থিতি। সব মিলিয়ে তাঁরা ছিলেন নজরে। তবে এবার সেই সম্পর্কেই এসেছে টানাপোড়েন। সারা ইনস্টাগ্রামে শুভমনকে আনফলো করেছেন, এবং শুভমনও একই পথে হাঁটেন।

শুধু তাই নয়, দিন কয়েক আগে সারা এক ইঙ্গিতপূর্ণ পোস্টে লেখেন, “আমাকে বোকা বানাতে পারবে না।” তাঁর ওই বার্তা ঘিরে শুরু হয় জল্পনা—তবে কি বারবার সম্পর্কের গুঞ্জন শুনে বিরক্ত সারা? শুভমনের ব্যক্তিগত জীবন ঘিরে আগে থেকেই নানা গুঞ্জন ছিল। কখনও পাঞ্জাবি ছবির নায়িকা, কখনও অবনীত কৌরের সঙ্গে সম্পর্কের জল্পনা ছড়ায়।

এদিকে সারার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবরও সমান্তরালে চলছিল। আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, শুভমন খেললেই মাঠে থাকতেন সারা। কিন্তু এবার হয়তো সেই সম্পর্কের মোড় ঘুরেছে। তাঁরা দু’জনেই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে মুখ না খুললেও, ইনস্টাগ্রামে আনফলো এবং ইঙ্গিতপূর্ণ বার্তা তাঁদের দূরত্বের ইঙ্গিত দেয়।

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit