শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সাবেক প্রতিমন্ত্রী বিপুর গাড়ি-ফ্ল্যাট জব্দ, ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, রাজধানীর বনানীতে তিনটি এ্যাপার্টমেন্ট ও পরিবাগে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এসব ব্যাংক অ্যাকাউন্টে ৪০ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা জমা রেখেছেন নসরুল হামিদ।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি নসরুল হামিদ বিপুর নামে স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদ বিপুর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ /ক্রোক  করা আবশ্যক। 

পরে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। গত বছরের ২৬ ডিসেম্বর নসরুল হামিদ, তার স্ত্রী সীমা হামিদ এবং ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে ৬৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা দায়ের করে দুদক।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit