সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চুপিচুপি ভাঙল শুভমন গিল ও সারা টেন্ডুলকারের সম্পর্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরে চলা আলোচনায় এবার যেন স্পষ্ট ইঙ্গিত মিলল। সম্পর্কে ইতি টেনেছেন ক্রিকেটার শুভমন গিল ও সারা টেন্ডুলকার। ২০২০ সালের আইপিএল থেকেই ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে লাইক-কমেন্ট এবং একাধিক মিল থাকা ছবি শেয়ারের কারণে এই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও দুজনের কেউই সরাসরি সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই জুটি। শুভমনের ইনস্টাগ্রামে ‘সারা’ লিখে খুঁজলে দেখা যাচ্ছে, শচীন তেন্ডুলকারের মেয়ে সারার নাম আর তার অনুসরণ তালিকায় নেই। একই চিত্র সারার ইনস্টাগ্রামেও।

এতেই জল্পনা শুরু, তবে কি নীরবেই ভেঙে গেল বহুদিনের ‘বিশেষ’ সম্পর্ক? যা শেষ হলো ইনস্টাগ্রামে আনফলো করার মধ্য দিয়ে।

পেছনে তাকালে দেখা যায়, শুভমনের দুই দিদি— শাহনীল গিল ও সিমরন সিধুকেও ফলো করতেন সারা টেন্ডুলকার। এমনকি গিল যখন মাঠে নামতেন, সারা প্রায়শই উপস্থিত থাকতেন গ্যালারিতে।

আরও একটি বিষয় এই আলোচনা আরও তীব্র করে তোলে— এর আগে ‘সারা’ নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, শুভমন হয়তো সারা আলি খানের সঙ্গে সম্পর্কে ছিলেন।

এই প্রসঙ্গেই ‘কফি উইথ করণ’ সিজন ৮-এ করণ জোহরের মুখোমুখি হন সারা আলি খান। প্রশ্নের উত্তরে তিনি মজা করে বলেন, ‘ভুল সারার পেছনে ছুটছ বন্ধুরা। সারা কা সারা দুনিয়া গালাত সারাকে পিছে পড়া হ্যায়!’

পরোক্ষভাবেই তিনি বোঝাতে চেয়েছিলেন, শুভমনের সঙ্গে তার নয়, বরং সারা টেন্ডুলকারের সম্পর্ক ছিল। যেটি এখন হয়তো অতীত হয়ে গেছে।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit